• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নরসিংদী জেলা সমিতি ইতালির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এপ্রিল 13, 2023

নরসিংদী জেলা সমিতি ইতালির আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদার ব্যক্তিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রায় সাড়ে ৩ শতাধিক মুসল্লির উপস্থিত ছিলেন।

নরসিংদী জেলা সমিতির সভাপতি আল মাহমুদ রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বিপুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাবিব চৌধুরী এনআরবি ব্যাংকের সম্মানিত পরিচালক বরিশাল বিভাগ সমিতির সাবেক সভাপতি ইতালি আওয়ামী লীগের সিনিয়র নেতা জনাব নজরুল ইসলাম মাঝি, ইতালি আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সমাপাদক হাদিউল ইসলাম হাদি, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক দপ্তর সম্পাদক হাবিব মকদম, আওয়ামী লীগ নেতা ও সাবেক কমিশনার কামরুল ইসলাম দিলীপ ও রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন সহ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমিতি ইতালির প্রতিষ্ঠাতা এবং বর্তমান প্রধান উপদেষ্টা হাজী খলিলুর রহমান, উপদেষ্টা কামরুল হাসান চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, মোঃ শাহিন মিয়া এবং অন্যান্য উপদেষ্টা ও সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের উপদেষ্টা রায়পুরা সরকারি কলেজের সাবেক ভিপি মতিউর রহমান মতি, আব্দুল হক, রমজান আলী, মনির জামান মোল্লা সহ নরসিংদী জেলা সমিতির সিনিয়র সহসভাপতি দীন মোহাম্মদ জামান, সহ-সভাপতি মোহাম্মদ ফজলুল হক, ফয়সাল আল ভূইয়া, মোঃ ফজলুল হক সরকার, এসএম নয়ন জহির মুন্না, মিজানুর রহমান, জিল্লুর রহমান, মশিউর মিয়া জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, হুমায়ুন সনি সাংগঠনিক সম্পাদক সোহেল আকন্দ সহসাংগঠনিক সম্পাদক আলী মুর্তজা তথ্য সম্পাদক রফিকুল ইসলাম নয়ন কোষাধ্যক্ষ মোঃ সেলিম প্রচার সম্পাদক সজীব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফাহিমজুর রহমান, হুমায়ুন,সনি, অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সোহেল, সহ,সাংগঠনিক সম্পাদক আলিম মর্তুজা, কোষাধ্যক্ষ মোঃ সেলিম আকবর, প্রচার সম্পাদক সজীব, আহমেদ রফিকুল ইসলাম নয়ন যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রতন মিয়া সহ যুব ও ক্রীড়া সং বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল মিয়া, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সজল ভুঁইয়া, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান আহাদ, শ্রম ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মিলন, মিয়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মনির হোসেন, সম্মানিত সদস্য মিয়া আলম জুয়েল, ইমরান হোসেন, হিমেল সরকার, মিন্টু মিয়া।

কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইশাক, আওয়ামী লীগ নেতা এবং বিজয়নগর উপজেলা সমিতির সভাপতি কবির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক কমিশনার এবং তিবুরতিনা সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মনির হোসেন, সভাপতি রইস উদ্দিন মোল্লা রিপন, সাধারণ সম্পাদক জাকারিয়া ফেরদৌস, বৃহত্ত নোয়াখালী বিভাগ সমিতির সম্মানিত সীনা যুগ্ন আহবায়ক মোঃ হোসেন, বৃহত্তর ঢাকার কৃতি সন্তান যুবলীগ নেতা এম এ রোকন সম্রাট, রায়পুরা উপজেলা সমিতির সভাপতি মিয়া আলম জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, কোষাধক্ষ্য মিন্টু মিয়া ও সাংগঠনিক সম্পাদক হিমেল সরকার সহ অনেকে।

এসময় সংগঠনের সভাপতি আল মাহমুদ রফিক সকলকে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের কল্যানে ও দেশেরে উয়ন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। তিনি বলেন, ঐক্যবদ্ধ সমাজ ও সাধারণের উপকারের মধ্যদিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। রমজানের শিক্ষা শুধু এই মানেই নয়, বরং সারা বছর কাজে লাগাতে হবে।

সংক্ষিপ্ত আলোচনা শেষে ইফতার পূর্বে বিশ্বের শান্তি ও সকল মুসলমানের জন্য বিশেষ দোয়া করে মোনাজাত করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments