• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নারায়নগঞ্জে বিএনপি‘র সাবেক নেতা শাহ আলমের বিরুদ্ধে প্রবাসীর জমি আত্মসাৎ করার অভিযোগ

জানু. 24, 2023

নারায়নগঞ্জে বিএনপি‘র সাবেক নেতা মোঃ শাহ আলম ও তার গং এর বিরুদ্ধে পৈত্রিক সূত্রে কেনা জমি আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদিক সম্মেলন করেছেন ইতালি প্রবাসী নূরুল আলম।

প্রবাসী কল্যান সংগঠনের ব্যানারে রোমে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী প্রবাসী নূরুল আলম তার অভিযোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, আদালত রায় পাওয়ার পরও পরিকল্পিত ভাবে ভূমিদস্যূ শাহ আলম প্রশাসনকে তোয়ক্কা না করে, তার ও প্রবাসী ভাই-বোনের জমি হাতিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে। এসময় তিনি আরও জানান, ইতিমধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং দূতাবাস সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বরাবর অভিযোগ জানিয়েছেন।

এসময় প্রবাসী কল্যান সংগঠনের নেতা সৈয়দ আসাদুজ্জামান, মো: কবির হোসেন, সৈয়দ সিরাজুল ইসলাম প্রবাসীদের জান-মালের নিরপত্তার দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশি্লষ্ট মন্ত্রনালয়ের কাছে অনুরোধ জানান। যাতে করে প্রবাসীরা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিন্তে থাকতে পারেন। এসময় অসংখ্য প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০০৮ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোহাম্মদ শাহ আলম আওয়ামী লীগের প্রার্থী সারাহ বেগম কবরীর সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ২ হাজার ১০০ ভোটের ব্যবধানে পরাজিত হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.