• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরের অপরাধ দমনে আট বার শ্রেষ্ঠ হলেন এসআই মনিরুজ্জামান

আগস্ট 7, 2022

সখীপুরের অপরাধ দমনে আট বার শ্রেষ্ঠ হলেন এসআই মনিরুজ্জামান

বাদল হোসাইন সখীপুর:-
টাঙ্গাইলের সখীপুরে অপরাধ দমনে আট বার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান (নিরস্ত্র)। বরিবার সকালে টাঙ্গাইল পুলিশ সুপারের মাসিক ক্রাইম কনফারেন্সে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এ ঘটনায় যোগাযোগ মধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ভরপুর।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমনে গত জুলাই মাসের এক সমীক্ষায় টাঙ্গাইল জেলায় আট বারের মতো শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে মো. মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে তাদেরকে ক্রেষ্ট ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
উপ-পরিদর্শক (এস.আই) মো. মনিরুজ্জামান বলেন, ওসি স্যারের সার্বিক সহযোগিতায় আমি আমার দায়িত্ব পালন করেছি। তার মূল্যায়নের প্রেক্ষিতে সখীপুর থানা থেকে আমি আটবার শ্রেষ্ঠ এস.আই নির্বাচিত হয়েছি। এছাড়া ঢাকা রেঞ্জের মধ্যে ১৮ বার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছি। এতে আমি খুবই আনন্দিত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments