
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে নিজের বসতঘর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (৩০ মে) সকালের দিকে উপজেলার রোয়াইল ইউনিয়নের দক্ষিণ খড়ারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ওই বৃদ্ধার নাম চন্দ্রবানু। তিনি ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের দক্ষিণ খড়ারচর এলাকার মৃত: আব্দুর রাজ্জাকের স্ত্রী।
পুলিশ জানায়, রাতের দিকে ওই বৃদ্ধার শোবার ঘরে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটে। ওই সময়ে তাকে পায়ে কসস্টেপ বেঁধে মাথার পেছনে আঘাত করলে সে মারা যায়।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরে চোর ঢুকে জোরপূর্বক স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার সময় এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
