সিয়াম-সাধনার মাসে পিতামাতার জন্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে রোমের মক্কি মসজিদে রোজাদারদের ইফতার ও দোয়ার আয়োজন করেছে রোম মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মামুন বেপারী।
এসময় ইতালি বিএনপি‘র সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, হাসানুজ্জামান কামরুল, মাসুম বিল্লাহ, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ূন কবির, ইতালি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের, মহানগর বিএনপির সহ সভাপতি মোহাম্মদ বাহার, আজম মৃধা ও মাদারীপুর জেলা সমিতির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির সহ অসংখ্য রোজাদার প্রবাসী।
ইসলামের দৃষ্টিতে সুসন্তান পিতা মাতার পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ। আর পবিত্র রমজান পিতা মাতার জন্য দোয়ার সর্বোত্তম মাস। এ মাসে সন্তানের দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌচ্ছে যায় রোজাদারের মা-বাবাকে মাফ করে দেয়া হয়।
এছাড়াও সমজিদের ইমাম, ইফতার পূর্বে মোনাজাতে ইহকাল ও পরকালে সকল মা-বাবার আত্মার শান্তি ও মর্যাদা বৃদ্ধি এবং তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করার তাওফিক দান করার জন্য বিশেষ দোয়া করেন।
