• শনি. সেপ্টে. ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আয়েবাপিসি‘র সহ সভাপতি মেসবাহ উদ্দিন আলালের “আন্তর্জাতিক পুলিশ এসোসিয়েশন” এর সদস্য পদ লাভ

এপ্রিল 16, 2022

প্রবাসে সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি‘র সহ সভাপতি সাংবাদিক মেসবাহ উদ্দিন আলালের “আন্তর্জাতিক পুলিশ এসোসিয়েশন” এর সদস্য পদ লাভ।

বাংলাদেশের স্বনামধন্য স্যাটেলাইট চ্যানেল ‘এশিয়ান টিভি’র ইটালি প্রতিনিধি ও প্রবাসীদের মুখপত্র পাক্ষিক ‘প্রবাস মেলা’র প্রতিনিধি জনাব মেসবাহ উদ্দিন আলাল সম্প্রতি ‘আন্তর্জাতিক পুলিশ এসোসিয়েশন’ (আইপিএ) এর সদস্যপদ লাভ করেছেন।
১৯৫০ সালে প্রতিষ্ঠিত “আন্তর্জাতিক পুলিশ এসোসিয়েশন” ইউরোপ, আমেরিকা, ইউনেস্কো এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল কর্তৃক বিশেষ মর্যাদাপ্রাপ্ত একটি এনজিও এবং ৬৫টি দেশে এর শাখা রয়েছে।
ইটালির ভিল্লাফ্রাংকা পাদোভানা শহরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাংবাদিক মেসবাহ উদ্দিন আলালকে আইপিএ’র টাই, ব্যাজ, পিন পরিয়ে দেয়া হয় এবং পরিচয়পত্র হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএ ইটালির লোকাল এক্সিকিউটিভ (রভিগো আর০১) প্রেসিডেন্ট মি. ভিটো সিন্ডাকো, ভাইস প্রেসিডেন্ট মি. বারতোলমেও ফিনি ও আইপিএ’র বিভিন্ন পদে অধিষ্ঠিত সাবেক পুলিশ কর্মকর্তা মি. পিয়ের জর্জো, সাবেক নৌ কর্মকর্তা লোনগো চিরো, সাবেক কর পুলিশ লেফটেন্যান্ট মি. মনাকো ভিঞ্চেঞ্ছো ও সাবেক কর পুলিশ মার্শাল মি. কানেটা ইভো।
আইপিএ’র নেতৃবৃন্দ সাংবাদিক মেসবাহ উদ্দিন আলালকে উক্ত এসোসিয়েশনে স্বাগত জানান এবং সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে বিশ্বময় ঐক্য শান্তি সমৃদ্ধিকল্পে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

পরিশেষে সাংবাদিক মেসবাহ উদ্দিন আলাল সবাইকে মর্যাদাপূর্ণ উক্ত সংগঠনের সদস্য করার জন্য উপস্থিত সকল কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.