• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে তুলা কারখানায় আগুন

মার্চ 9, 2022

ঢাকার ধামরাইয়ে একটি তুলা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানতারা বাজারে একটি তুলার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, সকালের দিকে হঠাৎ করেই একটি তুলার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সকাল সাড়ে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছ। তবে কারখানার মালিক, আগুনের সূত্রপাত ও প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments