• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ইউএনও`র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ, আর্থিক জরিমানা

মার্চ 4, 2022

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে হার্ডিঞ্জ সরকারি বিদ্যালয় ও কলেজের ৯ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। শুক্রবার (০৪ মার্চ) বিকেলে ধামরাই উপজেলার পৌর এলাকার ০৯ নং ওয়ার্ডের তালতলা কমিশনার মোড়ে অভিযান চালিয়ে ১৪ বছর বয়সী ওই কিশোরীর বিবাহ বন্ধ করেন ইউএনও।

এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের পিতা মোঃ আব্দুর রাজ্জাককে ৫০ হাজার টাকা ও বরকে ১০ হাজার টাকা জরিমানা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। উপস্থিত সকলকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করার সাথে সাথে বাল্য বিবাহের ঘটনা ঘটলে তাকে অবহিত করার অনুরোধ করেন তিনি।

এই বিষয়ে পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবু সাঈদ বলেন, আমি গতকাল জানতে পারি কিশোরীর বাবা আব্দুর রাজ্জাক টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দুনিগ্রাম নিবাসী মোঃ শাহ আলমের ছেলে সাজ্জাদুর রহমানের সাথে বিয়ের দিনতারিখ ঠিক করেছে। আমি এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করি।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, এই বাল্য বিবাহ সম্পর্কে স্থানীয় কাউন্সিলর উপজেলা প্রশাসনকে অবহিত করলে গতকাল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে এসে মেয়ের বাবাকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেন এবং বাল্যবিবাহ না দেওয়ার কথা বলে যান, কিশোরীর বাবা ম্যাজিস্ট্রেটের নির্দেশ অমান্য করে আজ বিয়ের আয়োজন করলে কিশোরীর বিয়ে বন্ধ করেছি এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সনের ৫ এর ০৩ ধারা মোতাবেক কিশোরীর পিতাকে ৫০ হাজার টাকা ও বরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই কিশোরী প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না এমন মুসলেকা দিয়েছেন ওই কিশোরীর পিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments