• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, ৪ এক্সভেটর, ৮ ড্রাম ট্রাক জব্দ

এপ্রিল 12, 2022

সাভারে ফসলী জমির মাটি কেটে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এক্সভেটর ও পরিবহনের কাজে ব্যবহৃত আটটি ড্রামট্রাক জব্দ করা হয়েছে। এছাড়া এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে জহিরুল ইসলাম নামে এ ঠিকাদারকে দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কাড়াদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁম এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমা শিরিন।

সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমা শিরিন বলেন, বনগ্রাঁম এলাকায় বেশকিছুদিন ধরে স্থানীয় কয়েকজন ভূমি দস্যু ব্যক্তি জোর পূর্বক ভাবে বিভিন্ন ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে দিয়ে আসছিলো। এর ফলে ফসলি জমি গভীর গর্তে পরিণত হওয়ায় পার্শ্ববর্তী অন্য জমিগুলোও ভেঙ্গে পড়া শুরু হয়েছে। এঘটনায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাটি দস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় ফসলী জমি থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এক্সাভেটর ও আটটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব ট্রাক ও এক্সভেটর স্থানীয় বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। যা পরবর্তীতে নিলামে বিক্রী করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে বলে জানান তিনি। এছাড়া মাটি কাটার সাথে জড়িত থাকায় জহিরুল ইসলাম নামের এক ঠিকাদারকে নগদ দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে অভিযানের খবর পেয়ে মাটি খেকোরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ফসলি জমির মাটি কেটে নতুন করে কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাসলিমা শিরিন। ভবিষ্যতেও এসব মাটি খেকোদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানান তিনি।

বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, মাটি খেকোরা প্রতি রাতে লক্ষ লক্ষ টাকা মাটি বিক্রী করে। তাদের জন্য ভ্রাম্যমান আদালতের জরিমানা পরিশোধ করা কোন বিষয়না। এজন্য তিন প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে এসব মাটি খেকোদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
ফসলি জমির মাটি কাটা বন্ধ করে দেয়ায় ভ্রাম্যমাণ আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। অভিযানে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments