• শনি. সেপ্টে. ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমের লার্গো প্রেনেসতে চত্তরে উদযাপিত হবে ২১ শে ফেব্রুয়ারী

ফেব্রু. 13, 2022

ইতালির রোমে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ উদযাপন কমিটির আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আহ্বায়ক জুয়েল আহাম্মেদ এর সভাপতিত্বে এবং সদস্য সচীব সাইফুল ইসলাম বেপারির পরিচালনায় উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক আব্দুর রশিদ, প্রধান উপদেষ্টা হাবিব চৌধুরীকে এবং উপদেষ্টা জোবায়ের আহমেদ রিপন। এসময় ২১ উদযাপন কমিটি জানায়, বাংলাদেশ সময়ের সাথে মিল রেখে ২০ ফেব্রুয়ারী ইতালির সময় সন্ধ্যা ৭টা ১ মিনিটে রোমের লার্গো প্রেনেসতে চত্তরে আনুষ্ঠানিক ভাবে শহিদদের সম্মান জানানো হবে। এর আগে বিকেলে অনুষ্ঠিত হবে, দ্বিতীয় প্রজন্মকে বাংলা ভাষা এবং দেশকে জানাতে চিত্রাংকন প্রতিযোগিতা । স্বার্বজনীন এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলতে উদযাপন কমিটি সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এতে সাংবাদিকরা সর্বস্তরে পৌচ্ছে দেয়ার আশ্বাস প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.