• বুধ. সেপ্টে. ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কৃষি জমির মাটি যায় ইটভাটায়, ৫ জনকে ৯ লাখ টাকা জরিমানা

ফেব্রু. 2, 2022

ঢাকার ধামরাইয়ে ইট ভাটায় মাটির ব্যবহারের জন্য অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৫ ব্যক্তিতে ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া মাটি কাটায় ব্যবহিত ৪ টি ভেকু জব্দ করা হয়েছে।

বুধবার (০২ ফেব্রুয়ারি) বিকালে ধামরাই উপজেলার সুতিপাড়া, বেলিস্বর, জলশা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।

তিনি জানান, ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে ইট ভাটায় ব্যবহারের উদ্দেশ্যে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ জনকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাটি কাটায় ব্যবহৃত ৪ টি ভেকু জব্দ করা হয়েছে।

তিনি বলেন, যারা মাটি কাটছে তাদেরকে জরিমানা করা হয়েছে৷ আগামীতে কৃষি জমি রক্ষায় ধামরাই উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.