• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালি শ্রমিক লীগের সভাপতি হান্নান মোল্লাকে ভেনিসে নাগরিক সংবর্ধনা

জানু. 10, 2022

মেসবাহ উদ্দিন আলাল এর রিপোর্ট:  বৃহওর ঢাকা নরসিংদী জেলার নিবেদিতপ্রাণ ও প্রিয় নেতাকে সংবর্ধনা দিতে ভেনিসের প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ঢাকা এসোসিয়েশন ভেনিস এর সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের সভাপতিত্বে মেস্ত্রে সেন্টার নিকটবর্ত্তী ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্টের হলরুমে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসমুখর পরিবেশে করোনার স্বাস্থ্যবিধির নিয়ম মেনে নাগরিক সংবর্ধনা আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি যৌথ ভাবে পরিচালনা করেন ভেনিস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল ও সুমন সরকার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত এরং অতিথিবৃন্দ নিজ নিজ আসন গ্রহণ করার পর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সর্বজনাব ইতালি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট আইনজ্ঞ রেহান উদ্দিন দুলাল, ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিক ছৈয়াল, সহ-সভাপতি সিরাজুল হক, সামাজিক ব্যক্তিত্ব আব্দুল কাশেম, বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সভাপতি নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি মোহাম্মদ মিলন, কিশোরগঞ্জ আঞ্চলিক সমিতি ভেনিসের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, ভেনিস আওয়ামী লীগের ১নং যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বেপারী, সবুজ ছৈয়াল,ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু, বিশিষ্ট ব্যবসায়ী ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মোক্তার মোল্লা,স্বপন মিয়া,শহিদুল ইসলাম, রাশেদ ভূইয়া, মুরাদ ঢালী, ইলিয়াস মিয়া প্রমূখ। অনুষ্ঠানের শুরু থেকে নাগরিক সংবর্ধনার পরিকল্পনা করেন নরসিংদী ফেডারেশনের নেতৃবৃন্দগণ।

এছাড়াও, সার্বিক সহযোগীতায় ছিলেন স্বপন, রাজু আহমেদ , উজ্জ্বল, পারভেজ। নরসিংদীবাসী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। প্রবাসীদের ভালবাসায় সিক্ত প্রধান অতিথি তাঁর অনুভুতি প্রকাশ করে জানান, বাংলাদেশ এর আজকের উন্নয়নে প্রবাসীরাও অংশীদার এবং যেভাবে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন জননেত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন তাতে আমাদের স্বপ্নের বাংলাদেশকে খুব দ্রুতই উন্নত বিশ্বের মত হয়ে উঠছে, তাই স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে দেশে বিদেশে সর্বদা এক থাকতে হবে, এসময় তিনি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও আদর্শের কথাও তুলে ধরেন। পরিশেষে অনুষ্ঠানে অতিথিদের নিয়ে ঢাকা জেলার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ এর জম্মদিনের কেক কাটা হয় এবং এক নৈশভোজে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments