ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসান ইকবাল ও হাদিউল ইসলাম হাদির যৌথ পরিচালনায় পরিচা ইতালি আওয়ামী লীগ এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
অসাংগঠনিক ভাবে দলিয় শৃঙ্খলা পরিপন্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ সভাপতি এম এ নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক মজিবুর রহমান এর নির্দেশনা উপেক্ষা করে ইতালি আওয়ামী লীগ নাম ব্যবহার করে ইতালি আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদক কে না জানিয়ে প্রহসনের সম্মেলনের প্রতিবাদে ইতালি আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত তুরপিনা তারা সুন্দর বন রেস্তোরার হল রোমে ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি সভাপতিত্ব ও সাধারন সম্পাদক হাসান ইকবালের সঞ্চালনায় ইতালি আওয়ামীল এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় ইতালি আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ মুজিব আদর্শে বিশ্বাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ২৮শে নভেম্বর ২০২১ইং ইতালি আওয়ামী লীগের নাম ব্যবহার করে, ইতালি আওয়ামী লীগ কে দ্বিখণ্ডিত করতে উপর পদস্থ নেতৃবৃন্দ কে উপেক্ষা করে ও নির্দেশনা অমান্য করে প্রহসনের যে সম্মেলন করেছেন অব্যাহতি প্রাপ্ত নির্বাচন প্রস্তুতি কমিটির অহবায়ক জনাব কিবরিয়া গং তার তীব্র সমালোচনা ঘৃণা ও নিন্দা জানান সকল বক্তা। তাছাড়া অসাংগঠনিক ভাবে নিজেদের স্বার্থে অবৈধভাবে সম্মেলন করে ইতালি আওয়ামী লীগ কে প্রশ্নবিদ্ধ করায় ও প্রবাসে বাংলাদেশ- দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় চক্রান্ত কারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম ও মজিবুর রহমান এর সাথে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ নিতে ইতালি আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ফরাজি ও সাধারন সম্পাদক হাসান ইকবাল অনুরোধ জানান।
জি এম কিবরিয়া ও লোকমান হোসেন গঠনতন্ত্র পরিপন্থী সম্মেলন করে দলের মধ্য বিশৃঙ্খলা সৃষ্টি করে যে হীনমন্যতার পরিচয় দিয়েছে এবং শেখ হাসিনা’র প্রশংসিত আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করে যে অপরাধ করেছে তার জন্য তাদের মূল্য দিতে হবে বলে উল্লেখ করেন এবং অসৎ পদ পরিহার করে ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ও হাসান ইকবাল এর নেতৃত্বে আগামী জানুয়ারিতে ইতালি আওয়ামী লীগ সম্মেলনে যোগ দিতে অহবান করেন।