• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

২৮ নভেম্বর ইতালি আওয়ামী লীগের সম্মেলন স্থগিতের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ

নভে. 27, 2021

ইতালি আওয়ামী লীগের আগামী কাল ২৮ নভেম্বর এর  সম্মেলন বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামীলীগের প্যাডে স্থগিতের নির্দেশ দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তজার্তিক সম্পাদক ড,শাম্মী আহমেদ। বিবৃতিতে বলেন সংগঠন পরিপন্থী সম্মেলন স্থগিত না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি আরো বলেন এই দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে নেওয়া হয়েছে। এ দিকে ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমনা একাধিক বার সতর্ক করলেও তারা সম্মেলনের প্রচারনা চালান।

ইউরোপ আওয়ামী লীগ দুটি বিবৃতি দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জানালে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আন্তজার্তিক সম্পাদক ড,শাম্মী আহমেদ আওয়ামী লীগের প্যাডে সম্মেলন স্থগিতের নির্দেশ দেন। এ দিকে ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন তারা যে দলীয় সভানেত্রী শেখ হাসিনার দোহাই দিয়ে যে ভুয়া সম্মেলনের আয়োজন করেছিল তা আবারও প্রমান হল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.