• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমের কলি আলবানী’তে ‘ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানী’র শাখা উদ্বোধন

অক্টো. 5, 2021

ইতালিতে সর্বপ্রথম বাংলাদেশী মালিকাধীন মানিট্রান্সফার প্রতিষ্ঠান “ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল“ এবং ট্রাভেল জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান “পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস এর কলি আলবানী শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

 National Exchange Company srl এর (NEC1117) Farazy Express Di Farazy Rakibul (Faruk) এর Rome Colli Albani শাখা শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী। এসময় উপস্থিত ছিলেন ডিরেক্টর মনির এইচ ফরাজী, ডিরেক্টর বাবুল মোড়োল।

এছাড়াও শাখাটির স্বত্ত্বাধিকারী ফারুক ফরাজীর আমন্ত্রনে আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ রোমের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ।

“ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানী“ কলি আলবানী শাখা শুভ উদ্বোধন উপলক্ষে ফারুক ফরাজী আগামী নভেস্বর পর্যন্ত বাংলাদেশে টাকা পাঠানোর খরচ ৫০% ছাড় দেয়ার ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান হাজী মো: ইদ্রিস ফরাজী বলেন, ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানী“ ব্যবসায়ীক প্রতিষ্ঠান হলেও প্রবাসীদের সুবিধার্থে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার মধ্যদিয়ে সর্বোচ্চ সেবা প্রদান করে আসছে। গ্রাহকদের সহযোগিতায় ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানী বেশ কয়েকবার বাংলাদেশে সেরা সম্মাননা এ্যাওয়ার্ড অর্জন করেছে।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কলি আলবানী শাখা উদ্বোধনে বিশেষ করে, স্থানীয় প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বিশ্বস্ততার সাথে দেশে প্রেরণে অর্থনীতিতে অবদান রাখতে সহায়তা করবে। একদিকে হাতে নাগালে থাকছে আস্থাপূর্ণ মানিট্রান্সফার প্রতিষ্ঠান, অন্যদিকে দ্রুত সময়ে দেশে টাকা পাঠিয়ে  দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ সৃষ্টি করে দিবে।

এসময় উপস্থিত সকলেই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহন করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments