বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলাদেশের কোন বাস্তব অস্তিত্ব নেই। ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রোম মহানগর আওয়ামী লীগ আয়োজিত ১৮ অগাস্ট রোমের মন্তেভেরদে‘র স্থানীয় একটি রেষ্টুরেন্টে আলোজনা ও দোয়া মাহফিলে বলেন বক্তারা। তারা আরও বলেন, বাংলাদেশকে রক্ষা করতে হলে দেশশত্রুদের কাছ থেকে বঙ্গবন্ধুর নীতি আদর্শকে বাস্তবায়ন করতে হবে।
রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন এর সভাপতিত্বে এবং সহ সভাপতি মনিরুজ্জামান মনিরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। তিনি তার বক্তব্যে বলেন, ঘাতক চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী চক্রের যেকোনো অপতৎপরতা-ষড়যন্ত্র সম্পর্কে সর্তক এবং তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি হাবিব চৌধুরী ও প্রধান বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদী এবং স্বাগত বক্তা ছিলেন রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এস এ আল মাহমুদ রফিক।
এসময় সভায় বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মুক্তার জামান, মহিলা সম্পাদক তুহিনা সুলতানা মলি, উপ প্রচার এলিন আহমেদ মিঠু, সম্মানীত সদস্য জহিরুল ইসলাম, ফারুক ফরাজী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহম্মেদ, সহ সভাপতি উম্মে হানি প্রিন্স, যুগ্ম সাধারণ শামীমা আক্তার পপি, কোষাদক্ষ্য ফরিদা আক্তার । বৃহত্তর ঢাকা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি যুবায়ের আহমেদ রিপন, ঢাকা জেলা সমিতির সভাপতি সালা উদ্দিন আহমেদ, সর্ব ইউরোপিয়ান শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর যুগ্ম সাধারণ শাহিন বেপারি, সেচ্চাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ। বক্তারা শোককে শক্তিতে রূপান্তরিত করে ঐক্যবদ্ধ হয়ে ইতালি আওয়ামী লীগ এর পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
সভায় রোম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহাজালাল মাদবর, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইট, দপ্তর সম্পাদক মো: সারোয়ার, প্রচার সম্পাদক লোকমান মাদবর ও মহিলা সম্পাদিকা রিতা আক্তার সহ অনেকে বক্তব্য রাখেন।
সভায় যুবলীগ নেতা শাহাদাত হোসেন রণি, সৈয়দ সুমন, সাদ্দাম হোসেন, সুমন সরকার এবং রোমের মন্তেভেরদে এলাকার রিয়াজ উদ্দিন সহ সাজ্জাদ চকদার, বশির আহমেদ, শেখ সোহরাব হোসাইন, ফরিদুল ইসলাম, জালাল উদ্দিন, শাহীন হোসেন, মো: শাহীন, আতিকুল ইসলাম মুধা, মিজান খান, চঞ্চল মাহমুদ, মনির ভূইয়া, আবু বাক্কার রাজু, রতন শিকদার, আজিজ সরদার, ফজলুল হক রতন, খন্দকার জহিরুল ইসলাম, মাজহারুল ইসলাম, সবুজ আহম্মেদ এবং অসংখ্য মুজিব আর্দশের নেতা কর্মী উপস্থিত ছিলেন। আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ অগাস্ট সকল নিহতদের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কমনা করে বিশেষ মোনাজাত করা হয়।
