• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মাউরো কালিস্তে’র নির্বাচন প্রস্তুতিমূলক কর্মসূচী

জুলাই 3, 2021

আসছে অক্টোবর অনুষ্ঠিত হবে রোম সিটি কর্পোরেশন নির্বাচন ২০২১। সিটি কর্পোরেশন ছাড়াও এর অন্তর্ভুক্ত মোট পনেরোটি মিউনিসিপালিটিতেও অনুষ্ঠিত হবে ভোটযুদ্ধ। এ যুদ্ধে বাংলাদেশী অধ্যুষিত এই অঞ্চল থেকে বাম জোটের প্রেসিডেন্ট পদপ্রার্থী বাচাই নির্বাচনে সদ্য বিজয়ী মাউরো কালিস্তে তার নির্বাচন প্রস্তুতিমূলক কর্মসূচীর সূচনা করেছেন।

এসময় তিনি পাঁচ নম্বর মিউনিসিপালিটির তর পিনাত্তারা জোনের বিশিষ্ট নাগরিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।  ২ জুলাই অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে ড. মুক্তার হোসেন সকলকে ধন্যবাদ এবং মাউরো কালিস্তে ‘কে অভিনন্দন জানান।

শক্তিশালী বামধারার রাজনৈতিক জোটের মনোনীত প্রার্থী মাউরো কালিস্তে গত ২০শে জুন বামজোটের প্রার্থী বাছাই  নির্বাচনে বাংলাদেশীদের সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি অক্টোবর এ আসন্ন নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন।

নির্বাচনী, এ অঞ্চলে বসবাসরত বিদেশী অভিবাসীদের মধ্যে বাংলাদেশীদের অবস্থান শীর্ষস্থানে থাকায়  পাঁচ নম্বর মিউনিসিপালিটির আসন্ন নির্বাচন বহন করছে অপরিসীম সামাজিক রাজনৈতিক গুরুত্ব।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments