• শুক্র. অক্টো. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মবার্ষিকী পালন

ডিসে. 4, 2020

সোহেল মিয়াজী, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইতালির রোমের ভিত্তোরিয়ায় আজ ৪ঠা ডিসেম্বর রোজ শুক্রবার বাদ জুম্মা ”বাইতুর রহমান মসজিদে” এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদে এর খতিব মাওলানা ইসরাফিল হোসেন।

ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম এর আমন্ত্রনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রব ফকির, ইতালি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল ঢালী সহ অনেকে।

এছাড়াও ইতালি যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক রাজিব খান, সম্মানিত সদস্য আলাদ্দিন শিমুল, স্বপন মালত, কচি মুন্সি, গিয়াস উদ্দিন হাসান, রফিক বেপারী, আমিন বেপারী, হাদিউল ইসলাম হুদা, সুমন মৃধা, সোহেল মিয়াজী, রিফাত ভুইয়ান শুভ, কাজী তানভির,হেমায়েত উদ্দিন হিমু প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.