• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমে ক্রিকেট টুর্নামেন্টে কলি আলবানী স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন

জুলাই 27, 2020

সুস্থ ধারার সমাজ ব্যবস্থার সহায়ক ভূমিকা পালনের পাশাপাশি যুব সমাজকে মাদকমুক্ত করতে সবসময়ই খেলাধুলা অন্যতম অবদান রেখে আসছে। আর তারই ধারাবাহিকতায় ইতালিতে এক মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, যেখানে নক আউট পদ্ধতিতে মোট ৮টি দল অংশগ্রহণ করে।

রোমের কলিআলবানীর মাঠে কলি আলবানী স্পোটিং ক্লাব বনাম রেবিবিয়া স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলা উদ্বোধন করেন জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম।

কলি আলবানী স্পোর্টিং ক্লাব খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। অপরদিকে রেবিবিয়া স্পোর্টিং ক্লাব ১৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১১০ রান নিতে সক্ষম হয়।
কলি আলবানী স্পোর্টিং ক্লাব ৩৯ রানে রেবিবিয়া স্পোর্টিং ক্লাব কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খাজা রনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলি আলবানী স্পোটিং ক্লাবের সভাপতি নুরুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন রোম বিডি স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পলাশ, সাইদুর রহমান, শামসুদ্দিন মামুন, আরিফ আহমেদ আরেফিন, আসাদ সরদার, নুরুল হোসেন মুন্না।

ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন মোহাম্মদ আজিজ, বেস্ট ব্যাটসম্যান ইভান এবং বিজয়ী দলের ক্যাপ্টেন ফরহাদ বেস্ট বোলার হিসেবে পুরস্কার গ্রহণ করেন। এসময় সকল অতিথি বৃন্দ রানার্সআপ রেবিবিয়া স্পোর্টিং ক্লাব এবং চ্যাম্পিয়ন হিসেবে কলি আলবানী স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
ক্রিকেট টুর্নামেন্টের স্পন্সর ছিল চিকেন হাট কলি আলবানী, ইন গ্রানো ও বিস্তর ১০৮।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments