সম্প্রতি বিদেশী মিডিয়াতে বাংলাদেশকে জাহান্নাম বলে বক্তব্য দিয়েছে ইতালি বিএনপির সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন। আর এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে রোমের স্থানীয় একটি হলে সাংবাদিক সম্মেলন করেছে ইতালী আওয়ামী লীগ।
ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মাদ ইদ্রিস ফরাজী তার লিখিত বক্তব্যে বলেন, ছোটনের এ ধরনের আজগুবি ও মিথ্যা বক্তব্য ইতালিসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ছোট করা হয়েছে। লাখ লাখ প্রবাসীকে অস্থিরতার মধ্যে ফেলে দেওয়ার মত অসত্য তথ্য দিয়েছে বিএনপি নেতার এ বক্তব্যে। আর তাই, ইতালি প্রবাসীরাসহ পুরো জাতি আজ ক্ষুব্ধ।
ইতালিতে বাংলাদেশিদের সাময়িক সময়ের জন্য প্রবেশ নিষিদ্ধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে ইতালিপ্রবাসী বিএনপিপন্থী নেতা শাহ তাইফুর রহমান ছোটন। যার ফলশ্রতিতে ‘বাংলাদেশে থাকা প্রায় দশ হাজার প্রবাসী ইতালি আসতে সমস্যা হচ্ছে
এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইতালী আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল তারা বলেন, ছোটন এই বক্তব্যের জন্য ৭দিনের মধ্যে প্রবাসী এবং জাতির উদ্দেশ্যে ক্ষমা চায়তে হবে, অন্যথায় প্রবাসীদের পক্ষ হয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করায় ইতালী আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হবে।
এছাড়াও দূতাবাস ও রাষ্ট্রদূতের বিরোদ্ধে অপপ্রচার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নেতৃবৃন্দ, তারা বলেন ব্যক্তি স্বার্থে দূতাবাসের বিভিন্ন কর্মকর্তার বিরোদ্ধে অপবাদ দেয়া হচ্ছে। যা আমাদের কমিউনিটির জন্য অত্যন্ত লজ্জাজনক।
পরিশেষে প্রেস কনফারেন্স থেকে বৈশ্বিক এর করোনাকালে সকলের সুস্বাস্থ্য কামনা ও প্রবাসে দ্রুত বাংলাদেশের মর্যাদা রক্ষার কার্যক্রমের কথা জানানো হয়। এসময় ইতালি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
