• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬জনকে জরিমানা।

জুন 18, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় স্বাস্থ্যবিধি অমান্য করায় পৃথক অভিযানে ৬ব্যক্তিকে ২৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদর বাজার, বালিয়া বাজার ও ঠেনঠেনিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার জানান, স্বাস্থ্যবিধি অমান্য করে ৪টার পরে দোকান খোলা রেখে জনসমাগম করায় ৫ দোকানদারকে ২ হাজার ৫শ’ টাকা ও মাস্ক ব্যবহার না করায় ১জনকে ২শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এসময় জনসাধারণকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য এবং তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিকাল ৪ টার মধ্যে বাজার থেকে ক্রয় করার অনুরোধ করেন। বিকাল ৪টার পর ঔষুধ ও চিকিৎসা সেবা ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments