• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় নতুন ক‌রে আক্রান্ত ২, সুস্থ হ‌য়ে‌ছে ১জন।

জুন 18, 2020

 

মনির মোল্লা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফ‌রিদপুরের সালথা উপ‌জেলায় গত ২৪ ঘন্টায় ২ জন নতুন ক‌রে (ক‌ভিট ১৯) ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছে। এ নি‌য়ে উপ‌জেলায় ১৮ই জুন বৃহস্প‌তিবার রাত ৯ টা ১৫ মি‌নিট পর্যন্ত মোট আক্রান্ত ৪৭ জন।

উপ‌জেলা স্বাস্থ্য বিভাগ এর তথ্য মতে, ভাওয়াল ইউনিয়‌নের ভাওয়াল গ্রা‌মে ৬০ বছর বয়‌সি ১ জন, সালথা উপ‌জেলা ভু‌মি অ‌ফি‌সে কর্মরত ৩২ বছর বয়‌সি ১ জনের ক‌রোনা ভাইরা‌স (ক‌ভিট ১৯) প‌জি‌টিভ এসেছে। নতুন ক‌রে ১ জন সুস্থ হ‌য়ে‌ছেন মোট সুস্থ হ‌য়ে‌ছে ৫ জন।

এ পর্যন্ত উপ‌জেলায় মোট নমুনা সংগ্রহ করা হ‌য়ে‌ছে ২৮৮ টি, ফলাফল পাওয়া গে‌ছে ২৭৫ টির আর অ‌পেক্ষমান র‌য়ে‌ছে ১৩ টির। প‌জি‌টিভ ফলাফল পাওয়া গে‌ছে ৪৭ টির।

৫ জন সুস্থ হ‌য়ে স্বাভা‌বিক জীব‌নে ফি‌রে‌ছেন এবং ৪২ জন আই‌সো‌লেশ‌নে র‌য়ে‌ছেন। ৪০ জ‌ন হোম আই‌সো‌লেশ‌নে আ‌ছেন।

সালথা উপ‌জেলা‌ নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার ব‌লেন, আক্রান্তদের বাড়িতে আইসোলুশনে রাখা হয়েছে। প্রত্যেকের বাড়ির লোকদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। প্রত্যেকের বাড়ি প্রতিবেশিদের থেকে আলাদা করা হয়েছে। সবাই‌কে অনু‌রোধ কর‌বো জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাই‌রে বের হ‌বেন না। ক‌রোনা ভা‌ইরাস মোকা‌বেলায় সকল স্বাস্থ্যবি‌ধি মে‌নে চলুন। য‌দি কেউ ক‌রোনা উপসর্গ নি‌য়ে অসুস্থ‌বোধ ক‌রেন তাহ‌লে উপ‌জেলা স্বাস্থ্য‌ ক‌মপ্লেক্সরে হট লাই‌নে যোগা‌যোগ কর‌বেন। এখনই য‌দি স‌চেতন না হই তাহ‌লে উপজেলায় ক‌রোনা ভয়াবহ রুপ নি‌তে পা‌রে। ক‌রোনা আক্রান্ত ব্যা‌ক্তি ও তার প‌রিবা‌রের সদস্য‌দের প্র‌তি মান‌বিক আচরন করার অনেু‌রোধ কর‌ছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.