• বৃহস্পতি. আগস্ট ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় প্রাণিসম্পদের বাইসাইকেল ও গবাদি পশুখাদ্য বিরতণ।

জুন 9, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় প্রাণিসম্পদ দপ্তরের অধীনে সেবাদানকারীদের মাঝে বাইসাইকেল, খামারীদের মাঝে গবাদি পশুখাদ্য বিতরণ, খামারীদের প্রশিক্ষন ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রানীসম্পদ কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল্লাহ আহ্সান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ মুশফিকুর রহীম প্রমূখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন জানান, এলডিডিপি প্রকল্পের অধীনে প্রাণি সম্পদ সেবাদানকারী (এলএসপি) ৮জনকে বাইসাইকেল, ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ২০জন খামারীদের মাঝে গবাদি পশুখাদ্য বিতরণ, খামারীদের প্রশিক্ষন ও বৃক্ষরোপন করা হয়েছে।

৯ জুন ২০২০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.