• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

এনাম মেডিকেল কলেজে ১০ আই সি ইউ বিশিষ্ট ১১০ শয্যার করোনা ইউনিট চালু

জুন 7, 2020


রাজিউল হাসান পলাশঃ ঢাকার সাভারে অবস্থিত এনাম মেডিকেল কলেজে ১০ আই সি ইউ বিশিষ্ট ১১০ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছে। এখন থেকে এনাম মেডিকেল কলেজে মিলবে কোভিড১৯ করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা। এনাম মেডিকেল কলেজের চেয়ারম্যান বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান আজ বিকেলে তথ্যটি নিশ্চিত করেন।

ঢাকার সাভার ও ধামরাইয়ে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমিত রোগীর সংখ্যাও। গত দশ দিনে এই দুই উপজেলায় রোগী বেড়েছে প্রায় দুইশত। আজ পর্যন্ত সাভারে মোট রোগী ৫৬২ এবং মৃতের সংখ্যা ১২ অন্যদিকে ধামরাইয়ে মোট রোগী ২০৬ এবং করোনায় মারা গেছেন ২ জন। এ অবস্থায় করোনা চিকিৎসা নিয়ে চিন্তিত এই দুই উপজেলার মানুষ। তবে আশার কথা শুনিয়েছে এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন তাদের প্রতিষ্ঠানে কোভিড১৯ করোনা ভাইরাস শনাক্তকরণ থেকে শুরু করে সকল ধরণের চিকিৎসা সেবা চালু রয়েছে।

মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। মানবতার জননী,বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার পরামর্শ ও নির্দেশনায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে ১০ টি আই সি ইউ শয্যাসহ ১১০ শয্যার করোনা ইউনিট। শনাক্তকরণ থেকে সর্বাধুনিক পরীক্ষা-নিরীক্ষা,সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.