• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় করোনায় পু‌লিশ সহ আক্রান্ত ৪, মোট আক্রান্ত ১২।

জুন 5, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফ‌রিদপুরের সালথা উপ‌জেলায় একজন ম‌হিলাসহ নতুন ক‌রে ৪ জন (ক‌ভিট ৯) ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছে। এ নি‌য়ে উপ‌জেলায় ৫ই জুন শুক্রবার পর্যন্ত মোট আক্রন্ত ১২ জন।

উপ‌জেলা স্বাস্থ্য বিভাগ এর তথ্য মতে উপ‌জেলার রামকান্তপুর ইউনিয়‌নের সালথা পাটপাশা গ্রা‌মে একজন ম‌হিলা (২৬) ও গ‌ট্টি ইউনিয়‌নের ভাবুক‌দিয়া গ্রা‌মে একজন পুরুষ (৩০) এবং জয়ঝাপ গ্রা‌মের অপর একজন পুরুষ (৩২) এর ক‌রোনা পজেটিভ পাওয়া গে‌ছে। আরও জানা যায় সালথা থানা পু‌লি‌শের একজন (৩৫) সদস্য জি‌নি ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছেন। নতুন ক‌রে আক্রান্ত ৪ জ‌নের নমুনা ৩ রা জুন বুধবার সংগ্রহ করা হয়, শুক্রবার ৫ই জুন এদের ফলাফল পাওয়া যায়।

উপ‌জেলায় সুস্থ হ‌য়ে‌ছে বা‌ড়ি ফি‌রে‌ছে ১জন। বা‌কিরা হোমকোয়া‌রেন্টাইন ও আইসোলুশ‌নে আ‌ছে।

সালথা উপ‌জেলা‌ নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার ব‌লেন, আক্রান্তদের বাড়িতে আইসোলুশনে রাখা হয়েছে। প্রত্যেকের বাড়ির লোকদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। প্রত্যেকের বাড়ি প্রতিবেশিদের থেকে আলাদা করা হয়েছে। সবাই‌কে অনু‌রোধ কর‌বো জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাই‌রে বের হ‌বেন না। ক‌রোনা ভা‌ইরাস মোকা‌বেলায় সকল স্বাস্থ্যবি‌ধি মে‌নে চলুন। এখনই য‌দি স‌চেতন না হই তাহ‌লে উপজেলায় ক‌রোনা ভয়াবহ রুপ নি‌তে পা‌রে। সবাই নিরাপ‌দে থাকুন সুস্থ থাকুন।

৫ জুন ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments