• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পাবজি টুর্নামেন্ট নিয়ে দরিদ্র মানুষের পাশে শাবিপ্রবির ‘কিন’।

জুন 6, 2020

মহামারী করোনা ভাইরাসের কারণে শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষজন নিয়মিত কাজ করার সুযোগ পাচ্ছে না ফলে তাদের পরিবারে দেখা দিয়েছে খাদ্যাভাব, সৃষ্টি হয়েছে জীবনের অনিশ্চয়তা।

অন্যদিকে বর্তমান এই প্রযুক্তির যুগে অনলাইন গেইম শিশু থেকে শুরু করে তরুন-তরুনী সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। তাদের মধ্যে অনেকেই লকডাউনের জন্য সময় কাটাতে গেমিং জগতেও ঝুকে পড়ছেন। অনলাইন জগতে ব্যাটল রয়েল গেইম হিসেবে ‘PUBG’ অত্যন্ত জনপ্রিয়।

দেশের যুবসমাজের অনেকেই অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসছেন। অনেকেই আবার চাচ্ছেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে। এই দুইটি চিত্রকে একই সূতায় বাধতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘KIN’ এমন একটি অনলাইন টুর্নামেন্ট এর আয়োজন করতে যাচ্ছে যার মাধ্যমে গেইম খেলার পাশাপাশি অসহায় দরিদ্র মানুষদেরও সাহায্য করা যাবে।এরই ধারাবাহিকতায় KIN আয়োজন করতে যাচ্ছে ‘KIN PUBG Mobile Tournament : Play To Feed A Life’. মোবাইলের পাশাপাশি এমুলেটর ব্যাবহার করেও খেলার সুযোগ থাকছে। প্রাইজমানি ব্যতীত এই টুর্নামেন্টের সম্পূর্ণ লভ্যাংশ করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় ব্যয় করা হবে।

উক্ত টুর্নামেন্টের রেজিষ্ট্রেশনের শেষ সময় ৮ জুন,২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। উল্লেখ্য, ২০০৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে KIN সবসময় চেষ্টা করে আসছে অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে। বর্তমানে এই করোনাকালীন সময়ে এখন পর্যন্ত মোট ৩১০ টি পরিবারের পাশে দাড়িয়েছে KIN।

 

মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.