চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পরা দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে “মানব সেবায় তারুণ্য” ছাত্র সংগঠন ।শোমবার বিকেলে সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ী বাড়ী গিয়ে এ সামগ্রী পৌছেেদেয় সংগঠনের সদস্যরা।
বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি ৫৮ টি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, হাফ লিটার তেল, ১ পিস সাবান দিয়ে সহায়তা করেছে।
সংগঠনটির বর্তমান সভাপতি হাসিবুল হাসান ও সাধারণ সম্পাদক জোবায়ের হোসাইন জানান মানব সেবায় তারুণ্য (Youth for human development) একটি স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন। এটি ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ২০১৪ সালের এসএসসি ব্যাচ দ্বারা পরিচালিত। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই নানা সমাজসেবামূলক কাজ করে আসছে।শুরু থেকেই সংগঠনটিবন্যার্তদের সাহায্য প্রদান, মেডিকেল ক্যাম্পেইন, ইফতার মাহফিলের আয়োজন সহ নানা সমাজসেবামূলক কাজকরে আসছে । তাছাড়া বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বিভিন্ন প্রস্তুতিমূলক পরীক্ষা সামনে নেওয়ার পরিকল্পনাও আছে।
তবে এ মূহুর্তে করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
