• সোম. আগস্ট ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মাঝারদিয়া ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদকের মৃত্যুতে সংসদ উপনেতা ও লাবু চৌধুরীর শোক!

মার্চ 31, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক মোল্যা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে… রাজিউন।

আজ মঙ্গলবার ভোর রাতে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ৪ পুত্র ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র, রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আরো শোক জানিয়েছেন সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

মঙ্গলবার বাদ আছর মাঝারদিয়া ঈদগাঁ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জনাজা শেষে ঈদগাঁ মাঠ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমের ভাতিজা ফারুক হোসেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.