বেলাল আহমেদ, পর্তুগাল প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস, লিসবন ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
আয়োজনের শুরুতে রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। এরপর পর্তুগাল আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ভিডিও প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মান্যবর রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী এবং সভা পরিচালনা করেন দূতাবাসের তৃতীয় সচিব আব্দুল্লাহ আল মামুন রাজি।
রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে আছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের উদ্দীপ্ত বক্তব্যে বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা, যা ছিল মুক্তিযুদ্ধে স্বাধীনতার ডাক।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, সিনিয়র সহ সভাপতি মিয়া ফরহাদ,সহ সভাপতি মহসিন হাবিব ভূইঁয়া,কমিউনিটি ব্যক্তিত্ব শোয়েব মিয়া, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন ভূইঁয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক জামাল ফকির ও দপ্তর সম্পাদক জাকির হোসাইন, এ্যাডভোকেট হাবিব ও ছাত্রলীগ নেতা শাহাজালাল ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সহ সভাপতি আফজাল হোসাইন, এম এ বাশীর, সোহেল খান, উজ্জ্বল, কাওসার সহ আরো অনেকে। সবশেষে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
