ইতালির সিসিলি দ্বীপের রাজধানী পালেরমোতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে ২০২০ পালিত হয়েছে।
তাফাজ্জুল তপু, পালেরমো প্রতিনিধি: ইতালীর সিসিলি দ্বীপের রাজধানী পালেরমোতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০।
বাংলাদেশ তরুণ প্রজন্ম পালেরমো ইতালীর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পালেরমোর শহরে বাংলাদেশী অধ্যুষিত এলাকা পিয়াচ্ছা বেল্লিনিতে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে পালেরমোর সকল রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সকল প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ৫২ এর ভাষা আন্দোলনের সকল শহীদের শ্রদ্ধা জানানো হয়।
শহীদ বেদীতে বাংলাদেশী প্রবাসীদের পাশাপাশী ইতালিয়ান নাগরিকরাও ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পালেরমো আওয়ামীলীগ,যুবলীগ ,সেচ্ছাসেবক লীগ,পালেরমো ছাত্রলীগ , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পালেরমো শাখা ইতালি ,বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম, বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম,বাংলাদেশ সমিতি ইউরো মেডিতেররানেয়া ,দুর্বার যুব সমাজ ,বাংলাদেশ ইউনাইটেড কালচারাল সোসাইটি, জালালাবাদ এসোসিয়েশন পালেরমো সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে আয়োজিত প্রবাসে একুশ ও আগামী প্রজন্ম শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মের যুগ্ম সাধারণ সম্পাদক সেবুল মিয়ার পরিচালনায় সভায় বক্তব্ব রাখেন পালেরমো কমুনির উপদেষ্টা পরিষদের সদস্য নাসির আহমেদ, পালেরমো আওয়ামীলীগের সভাপতি হাসান সিকদার,সাধারণ সম্পাদক এজাজ আল মাছুম,পালেরমো বিএনপির সিনিয়র সহ সভাপতি লিটন মল্লিক,সাধারণ সম্পাদক মাসুদ আকন, তরুণ প্রজন্মের সভাপতি সাইদুর কবির ,সাধারণ সম্পাদক মজনু আলী, জালালাবাদ এসোসিয়েশন পালেরমোর সাধারণ সম্পাদক রুশন মিয়া,বাংলাদেশ ইউনাইটেড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক ভুবন দ্বার, দুর্বার যুবসমাজ পালেরমোর সিনিয়র সহ সভাপতি ওয়ালিদুর রহমান সুহেল,বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম এর সভাপতি আমির আলী ,বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল হোসেন সরকার, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম এর সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ আরো অনেকে।
