
রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাইয়ে যথাযথ মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। সারা দেশ আজ ভাষা শহিদদের স্মরণ করছে, সারাদেশের ন্যায় ধামরাইয়ে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে রাষ্ট্রীয় ও রাজনৈতিক এবং বেসরকারি সংগঠন সহ সাধারণ জনগণ। শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার নিদর্শনস্বরূপ ফুলে ফুলে ভরে ওঠে আজ দেশের সব প্রান্তের প্রতিটি শহীদ মিনার প্রাঙ্গণ।
সারা দেশের ন্যায় আজ শুক্রবার ধামরাই উপজেলায় অবস্থিত শহীদ মিনারে ধামরাই উপজেলা প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এ দিবস উপলক্ষে আলোচনাসভা ও র্যালি আয়োজন করে উপজেলা প্রশাসন। সকালে পুষ্পস্তবক অর্পণ ও বর্নাঢ্য র্যালি বের করে। র্যালিটি ধামরাই পৌরশহরের প্রধান কিছু রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগ সভাপতি ও ঢাকা ২০ এর সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি অন্তরা হালদার, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা। এসময় উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাবৃন্ধ, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন ।
