• সোম. জুলাই ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ফেব্রু. 21, 2020

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে একুশের প্রথম প্রহরে ধামরাই সরকারি কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও ধামরাই পৌর মেয়র গোলাম কবির ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এরপর একে একে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ধামরাই থানা পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ, ছাত্রলীগ, সহ বিভিন্ন স্কুল কলেজের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.