
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে দিবসের সূচনা হয়। ভাষার গান আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভূলিতে পারি গেয়ে গেয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় তার সাথে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ সালথা থানা, উপজেলা আওয়ামী লীগ, সরকারী সালথা কলেজ, বিভাগদি শহীদস্মৃতি মহাবিদ্যালয় কলেজ, সালথা প্রেসক্লাব সহ- বিভিন্ন অংগ সংগঠন।
এ উপলক্ষে উপজেলা পরিষদের আয়োজনে শুক্রবার সকাল ৮টায় প্রভাত ফেরী র্যালী বের করা হয়। র্যালীটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়!
পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু, উপজেলা যুবলীগের সহ সভাপতি শওকত হোসেন মুকুল প্রমূখ।
উল্লেখ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সালথা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে।
