• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ৩দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত!

ফেব্রু. 21, 2020

 

মনির মোল্যা, সালথা প্রতিনিধি:
আট আনায় জীবনের আলো কেনা এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ৩দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় উপজেলা চত্তরে এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠপুত্র ও তার রাজনৈকি প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক ও রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ। আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, ইটালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা মামুন মিয়া, সোহেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাকি বিল্লাহ প্রমূখ। এসময় দৈনিক বাঙ্গালী সময়ের সম্পাদক শাহদাব আকবর লাবু চৌধুরীকে বই উপহার দেন।


এসময় লাবু চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, জনস্বার্থে কিছু না করতে পারলে, সেই রাজনীতি আমি করবো না। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। অপরাধীর সাথে যদি আমার দলের লোকও জড়িত থাকে, তাহলে তাদের সাথে আমি এক পার্সেন্টও নাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.