• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সংঘর্ষ কিংবা মারামারী করলে কঠোর ব্যবস্তার হুঁশিয়ারি পুলিশ সুপার আলিমুজ্জামানের!

ফেব্রু. 2, 2020

মনির মোল্যা, সালথা (ফরিপুর) প্রতিনিধি:                   সংঘর্ষ-মারামারী করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান।

এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ যুদ্ধ করেছিলো, তাই আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এদেশের মানুষ একে অপরের সাথে মিলে-মিশে থাকবে আমরা এটাই চাই। পিছনের বর্বরের কথা ভুলে গিয়ে বর্তমানে ভাল থাকার চিন্তা করতে হবে। কোন সন্ত্রাস ও মাদক কারবারীকে ছাড় দেওয়া হবে না। সংঘর্ষ-মারামারী করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সালথার মানুষ সবাই সুন্দর, তাই সকলে সুন্দর থাকবেন এই প্রত্যাশা করছি।

রবিবার বিকাল ৩টায় ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়-খারদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পুলিশ সার্বক্ষণিক জনগনের সেবা দিবে। থানায় সেবার মান যাতে জনগন পায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। থানার পুলিশ জনগনের সেবা না দিলে ব্যবস্থা নেওয়া হবে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা সার্কেল এফ.এম মহিউদ্দিন, বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মুকুল মিনা, আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দীক, নুরুজ্জামান টুকু ঠাকুর প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments