• বৃহস্পতি. সেপ্টে. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় আল-কেমি ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধণ!

জানু. 31, 2020

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আল-কেমি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার কাউলিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উদ্বোধণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে আল-কেমি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।

আল-কেমি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের পরিচালক মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ মাহফুজুর রহমান বুলু, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ডাঃ সালমা শাহনেওয়াজ, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, ডাঃ তাহমিনা আক্তার, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আঃ কুদ্দুছ খান, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন আল-কেমি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুর রহমান হিটু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.