• বৃহস্পতি. সেপ্টে. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’র ব্রাহ্মনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত!

জানু. 27, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দার ব্রাহ্মনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহাদত হোসেন খানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মাদ সোহেল রানা, সালথা থানা ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, সংসদ উপনেতার ব্যাক্তিগত কর্মকর্তা মোঃ আজাদ হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া প্রমুখ বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.