• বৃহস্পতি. সেপ্টে. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার!

জানু. 27, 2020

 

 

 

 

 

 

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সাজাপ্রাপ্ত একাধিক মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী মোড়হাট গ্রামের মোঃ মুন্জু খাঁন এর ছেলে হিমেল খাঁন (৩০)।

জানাগেছে, ২০১০ সালে গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দি গ্রামের মোঃ মজিবুর মিয়ার মটরসাইকেল চুরি করে নিয়ে যায় পাশ্ববর্তী গ্রামের আকটকৃত ওই আসামী। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু দিন পর রাতের আধারে বাড়ি থেকে ডেকে নিয়ে মজিবুর মিয়াকে মোড়হাট চারঘাটা এলাকায় হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখে হিমেল সহ তার সহযোগিরা। এ ছাড়াও হিমেলের নামে একাধিক থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। উল্লেখিত হিমেল মটরসাইকেল চুরির মামলায় ৫ বছরের সাজাপ্রপ্ত ফেরারী আসামী। এবং মজিবুর মিয়া হত্যার চার্জসীট ভুক্ত এক নম্বার পলাতক আসামী। বিভিন্ন সুত্র থেকে জানা যায়, কুখ্যাত সন্ত্রসী হিমেল সংঙ্গবব্ধ ভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রসী কার্যক্রম চালিয়ে বেড়ায়। মজিবুর মিয়া হত্যার পরপরই অস্ত্রসহ ফরিদপুরের ব্যার-৮ এর হাতে আটক হয়েছিলো। পরে জামিনে মুক্তি পেয়ে সে পলাতক থেকেও তার সন্ত্রসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

সালথা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, পুলিশের কাছে তথ্য ছিলো সে গোপনে বাড়িতে অবস্থান করছে। তার বাড়ির চারদিকে প্রাচীর দিয়ে ঘেরা থাকার কারনে ধরতে সহজেই ধরা য়াযনি। দিনের বেলা চারিদিকে পুলিশ দিয়ে ঘেরাও করে তাকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.