• শুক্র. অক্টো. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

৪ ফেব্রুয়ারি ইতালি আসছেন প্রধানমন্ত্রী

জানু. 23, 2020

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে আগামী ৪ ফেব্রুয়ারি রোম সফরে পৌছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় এই সফরে ৫ ফেব্রুয়ারি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। সেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, ৩-৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর চার দিনের দ্বিপক্ষীয় এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দেশটির সঙ্গে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

এছাড়া ইতালির বিনিয়োগকারীর বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানানো ছাড়াও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার অনুরোধ থাকবে। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকারে বিশেষ সুবিধাপ্রাপ্তি নিশ্চিতের বিষয়টিও সফরের আলোচনায় থাকবে বলে জানা গেছে।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিতে নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত বাংলাদেশ দূতাবাস অনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের একটি অনুষ্ঠানেও তার বক্তৃতা করার কথা রয়েছে।

এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইফাদের আয়োজন এবং ২০১৪ সালে বহুপক্ষীয় একটি অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোম সফর করেছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.