গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২ বছরের বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভেনিস শাখা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় ভেনিস ছাত্রলীগের সভাপতি আরিফ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোমান ইসলাম রাজের পরিচালনায় মারঘেরায় স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এই প্রতিষ্ঠা বার্ষিকী।
এসময় টেলিকনফারেন্সে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি বাংলাদেশ ও স্বাধীনতার পক্ষে এবং দেশ বিরোধীদের বিরুদ্ধে একটি সুষ্টু সংগঠন গড়ে তোলার আহ্বান করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল, বিশেষ অতিথি ভেনিস আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন ঢালী, সহ-সভাপতি আবুল কাশেম সিকদার, আল মামুন ডালি, আবু তাহের খান জানু, যুগ্মসাধারণ সম্পাদক আকবর হোসেন বেপারী, তথ্য বিষয়ক সম্পাদক সুজন মোহাম্মদ সবুজ, ধর্ম বিষয়ক সম্পাদক স্বপন ঢালী, ভৈরব পরিষদের সভাপতি কাজি আব্দুল্লাহ কোনাক, উপদেষ্টা কাজী আবদুল মান্নান।
এছাড়াও ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা কালু ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সজীব মুন্সি।
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ইতালি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদার এবং বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক হিমেল মিয়া।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ভেনিস ছাত্রলীগের সহ সভাপতি রাজিব হোসেন, দিপু মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোসারোফ হোসেন, নূর আলম ভূইয়া, আকাশ মাদবর, সাংগঠনিক সম্পাদক রিয়াদ জমাদ্দার, প্রচার সম্পাদক রাজ দাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, “ছাত্রলীগ সব সময়ই নেত্রীর আবেগের জায়গা। আমাদের তার প্রতি দায়িত্ব ও কর্তব্য বেশি।’
দেশের ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আর তাই এ প্রেক্ষাপটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাঙালি জাতির ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ।
বক্তারা আরও বলেন, ছাত্রলীগের অংশগ্রহণে প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অসামান্য অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
