ইতালিতে অবস্থানরত সকল স্তরের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় আরো আগ্রহী করে তুলতে এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননায় অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব আয়োজনে ও বাংলা প্রেস ক্লাব ইতালীর সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়েবাপিসি মেরিট অ্যাওয়ার্ড ২০২০।
ইতিমধ্যে অ্যাওয়ার্ড এ অংশগ্রহণ করতে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের জন্য অনলাইনে ফরম পূরণ করার জন্য একটি লিঙ্ক প্রদান করা হয়েছে। আগ্রহী ছাত্রছাত্রীরা আগামী ৩১ মার্চের মধ্যে এই অনলাইন ফরম পূরণ করে অংশগ্রহণ করতে পারবে।
অনলাইনে ফরম পূরণ করতে এই লিঙ্কে ক্লিক করুন https://form.jotform.com/meritaward2020/aebapc-merit-award
ইতালিতে অবস্থানরত সকল শিক্ষার্থী অর্থাৎ প্রথম শ্রেণী থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত এই মেরিট অ্যাওয়ার্ডে গ্রহণ করতে পারবে। আর এক্ষেত্রে শিক্ষার্থীর ২০১৯ সালের মার্কশিট এর নাম্বারের উপর বিবেচ্য করা হবে। আয়োজকরা মনে করেন, আয়েবাপিসি মেরিট অ্যাওয়ার্ড ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির শিক্ষাঙ্গনে বিশেষ অবদান রাখতে এবং মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে সক্ষম হবে।
