নিজেদের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক মুক্তি এবং দুঃস্থ ও অসহায় মানুষের সেবা দান করার ব্রত নিয়েই বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি কাজ করে যাচ্ছে অত্যন্ত সফলতার সঙ্গে”বার্ষিক শীতকালীন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া সমাজ উন্নয়নে সকলকে আহ্বান জানান এই মিলন মেলায়।
গত ৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের সুন্দরবন রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে শুধুমাত্র নোয়াখালী বাংকার সমিতি ই না বরং নোয়াখালী বাসীর বর্ণাঢ্য একটি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছিল। সংগঠনের সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া।
আয়োজনটি কে আরো বেশি গ্রহণীয় করতে অভ্যর্থনার দায়িত্বে ছিলেন সহ সভাপতি আবুল এহসান মিনু, সদস্য আনোয়ার আজিম সিমনে ও কোষাধ্যক্ষ মোঃ সুমন। এই সংগঠনটিকে আরো বেশি বেগবান করতে সেই সঙ্গে রোমে বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি অনুসরনীয় সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষেই গঠন মূলক আলোচনা করেন সংগঠনের স্থায়ী কমিটির প্রধান হাজী আব্দুল ওহাব, রহমত উল্লাহ মোহসিন, রায়হান কামাল, উপদেষ্টা জহিরুল হক বাবুল, বাংলাদেশ সমিতি ইতালির সাধারণ সম্পাদক ও এই সংগঠনের সদস্য মোঃ জহিরুল আলম, সদস্য আবুল কালাম, জামাল উদ্দিন, সোহেল চৌধুরী, বেল্লাল হোসাইন সমন্য়করী আব্দুল মজিদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংকার সমিতি রোমের সাধারণ সম্পাদক আহমেদ সেলিম, সিনিয়র সহ সভাপতি ওসমান সর্দার সোহেল, একতা ব্যবসায়ী সমিতির সভাপতি এম এমারত হোসাইন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, প্রগতি ব্যবসায়ী সমিতি র সভাপতি মাহবুবুর রহমান তাদের বক্তব্য তুলে ধরেন। তারা বলেন” বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির বিভিন্ন সামাজিক পদক্ষেপের ধারাবাহিক এই পদক্ষেপে রোমের বাঙালি কমিউনিটিতে অত্যন্ত সুপরিচিত হয়ে উঠছে। আগামী তে এই সমিতি তাদের নিজস্ব স্বকীয়তা ও ধরে রাখবে তাদের সততা ও নিষ্ঠার সাথে।”
বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া বলেন” বর্তমানে এই সমিতির সদস্য সংখ্যা রয়েছে ১৯৪ জন। প্রতিটি সদস্য এই সমিতির সাংগঠনিক নিয়মের মধ্যে থেকে সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যাচ্ছে। এই সংগঠন নিজেদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কোন সদস্য সমস্যায় নিপতিত হলে তা চিহ্নিত করে সেই সমস্যা সমাধানের জন্য বদ্ধ পরিকর। সর্বোপরি কোন সদস্য মারা গেলে তার লাশ এই সমিতির খরচে দেশে পাঠানো ও বিভিন্ন সহযোগিতা করাও অন্যতম প্রধান কাজ।” তারা উপস্থিত সকলকে ঠিক এভাবেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে একটি সুন্দর সমাজ গঠনের আহ্বান জানান যেখানে বেড়ে উঠবে আগামী প্রজন্ম।
পাশাপাশি এই বৃহৎ ব্যবসায়ী সংগঠন টিকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল ভাবে ধরে রাখতে যাদের নিরলস প্রচেষ্টা তারা হলেন দিদার উদ্দিন, জসিমউদ্দিন, আলি খান, হারুনুর রশিদ, মোঃ মাসুদ( INT) মোঃ তোফায়েল আহমেদ, রেজাউল হক মিন্টু, নুর কবির, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পারভেজ, ওমর ফারুক পিন্টু, মোরশেদ আলম, আব্দুল হান্নান), নজরুল ইসলাম, মোঃ ইয়াসিন, আব্দুল করিম, খোরশেদ আলম ভূঁইয়া, শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শ্যামল, আরিফ মিয়া, এম ডি সুজন, মোঃ ইউনুস, আব্দুর রহিম ( I N T),দপ্তর সম্পাদক আবু জাফর লিটন, প্রচার সম্পাদক সোহেল রানা, সহ প্রচার সম্পাদক সাইদুর রহমান বাবু, ক্রিয়া সম্পাদক সজল খাঁন, সহ ক্রিয়া সম্পাদক জসিম উদ্দিন রুবেল। সম্মানিত সদস্য মাসউদ মোহাম্মদ, একরামুল হক, মোঃ মোতালেব, হাসান মাহমুদ, কামরুল হক, জালাল আহমেদ, মোঃ ফারুক। শেষে নতুন বছরের দেশ ও বাহিরে সকলের প্রতি সুখ ও সমৃদ্ধি কামনা করেন বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির নেতৃবৃন্দ সহ সকল সদস্যরা।
