• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নতুন বছরকে বরণে প্রস্তুত ইতালি

ডিসে. 30, 2019

ইসমাইল হোসেন স্বপন, ইতালি : মাত্র কয়েক ঘণ্টা। ইংরেজি ২০২০ সালকে বরণ করে নিতে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে বিশ্বের বিভিন্ন দেশ।

খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করে নেয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ইতালিতে । শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রস্ততি দেখছেন উৎসুক জনতা।

ইতালির রাজধানী রোম, বাণিজ্যিক রাজধানী মিলান, জলকন্যা খ্যাত ভেনিস, বোলনিয়া, ফিরেন্সা, নেপলি, তুরিন, পালেরমো, কোমো প্রত্যেকটা শহরেই নতুন বছরকে বরণ করে চলছে প্রস্তুতি ।

নতুন বছরে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যেক শহরেই নেয়া হবে কঠোর নিরাপত্তা।

ইতালিতে প্রবাসী বাংলাদেশির সংখ্যাও নেহাত কম নয়। বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরাও নিজেদের মত করে উদযাপন করবে ইংরেজি নববর্ষ। তারাও গ্রুপে গ্রুপে বার, রেস্তোরাঁ কেউ কেউ আবার বাসায় আয়োজন করে বর্ষবরণ অনুষ্ঠান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments