বড়দিনে মধ্যপ্রাচ্যের জন্য শান্তি প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে পোপ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সংঘাত নিরসন করতে শান্তির ডাক দেন। বিশেষত সিরিয়া সংকট সমাধান এবং সেখানকার মানুষের কষ্ট লাঘব করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান পোপ ফ্রান্সিস।
মনিরুজ্জামান মনির: খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বিশ্বের ১৩০ কোটি রোমান ক্যাথলিকের নেতা পোপ ফ্রান্সিস সেন্ট পীটার্স ব্যাসিলিকার কেন্দ্রীয় বারান্দায় দাঁড়িয়ে ঐতিহ্যবাহী বড় দিনের বার্তা প্রদান করেছেন। এসময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে শান্তির জন্য প্রার্থনা করেছেন। খ্রিস্টানদের প্রধান ধর্ম যাজক পোপ ফ্রান্সিস বলেছেন, ‘আমি ইয়েমেনের শিশুদের কথা ভাবি।’
তাছাড়া দ্বন্দ্ব ও সংঘাতের জেরে তৈরি হওয়া শরণার্থী সংকট সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিজ দেশ ছেড়ে মরুভূমি ও সমুদ্র পাড়ি দিয়ে অন্য দেশে আশ্রয় নিতে শরণার্থীদের বাধ্য করা অন্যায়। তাদেরকে অবর্ণনীয় কষ্ট আর নির্যাতনের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এটা অন্যায় যে, যেখানে মর্যাদাপূর্ণ জীবন ধারণের কথা ছিলো সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে।’
পোপ তার বক্তব্যে, ভেনিজুয়েলার চলমান অর্থনৈতিক সংকট সমাধান ও সেখানকার মানুষদেরকে সহায়তা করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।
ভ্যাটিকান সিটিতে মঙ্গলবার গভীর রাতের প্রার্থনাসভায় পোপ ফ্রান্সিস বললেন ”ক্রিসমাস আমাদের এই কথাটাই স্মরণ করায়, ঈশ্বর আমাদের সকলকেই ভালোবাসেন, এমনকী যারা নিকৃষ্ট, তাঁদের প্রতিও তাঁর ভালোবাসা সমান। অথাৎ ঈশ্বর নিকৃষ্টদেরও সমান ভালোবাসেন
