মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস, লিসবন-পর্তুগাল। ১৬ ডিসেম্বর সকালে রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়।
বেলাল আহমেদ, পর্তুগাল প্রতিনিধি: মহান বিজয় দিবসের দ্বিতীয় পর্ব বিকালে রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকের সভাপতিত্বে দূতাবাসের তৃতীয় সচিব আবদুল্লা আল রাজি’র সঞ্চালনায় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তাবৃন্দ।
এসময় রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৩০ লক্ষ শহীদ এবং দুই লক্ষ বীরাঙ্গনা মা-বোনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
রাষ্ট্রদূত বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরে বলেন, এই দিনে বাংলাদেশ নামের একটি দেশের জন্ম হয়েছে। যে দেশকে আজ উন্নত দেশে পরিনত করতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সকলকে সেই উন্নয়নে ভূমিকা রাখতে হবে। জন্ম দিতে হবে উন্নত বাংলাদেশ।
বিজয় দিবসের উপর মুক্ত আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা লাল সবুজের বাংলাদেশ পেয়েছি, বঙ্গবন্ধুসহ তাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। অপর দিকে দেশ বিরোধীদের প্রতি সর্তক থাকতে হবে যেন দেশে ও প্রবাসে তারা ষড়যন্ত্র না করতে পারে।
বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রদূতের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। এর পর শ্রদ্ধা জানান পর্তুগাল আওয়ামী লীগ, পর্তুগাল ছাত্রলীগ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
