
মনির মোল্যা সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স চালুকরণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পরিষদ। স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু হয়য়ায় অত্র অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের মনের আশা পুরোন হয়েছে।

সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এইচ.এম নুরুল ইসলাম খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আলমগীর ফকির, ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মোঃ এনামুল হক, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।
