• শনি. অক্টো. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় নানা আয়োজনে বিজয় দিবস ২০১৯ উদযাপন!

ডিসে. 16, 2019

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:     নানা আয়োজনের মধ্যদিয়ে ফরিদপুরের নগরকান্দায় মহান বিজয় দিবস- ২০১৯ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে শুরু হয় বিজয় দিবসের মূল আনুষ্ঠানিকতা।

সোমবার (১৬ ডিসেম্বর) সাড়ে ৮টায় নগরকান্দা সরকারী এম এন একাডেমী মাঠে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সহ বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠনের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও শরীর চর্চা এবং পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের কুচকাওয়াজ থেকে অভিবাদন গ্রহণ করেন মাননীয় সংসদ উপনেতার কনিষ্ট পুত্র রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট রাজনীতিবিদ, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী, উপজেলা চেয়াম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসান মাহমুদ মাহমুদ রাসেল, নগরকান্দা সালথা পুলিশের র্সাকেল এফ এম মহিউদ্দিন, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা,সহ বিভিন্ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা, এর আগে সকাল ৭ টায় উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

এদিকে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ ও শরীর চর্চাগুলো দেখতে মাঠের গ্যালারিতে বসেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আলোচনাসভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.