• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির গুজব ঠেকাতে পথসভা

নভে. 24, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির গুজব প্রতিরোধ করতে জনসচেতনতামূলক পথসভা ও লিফলেট বিতরণ করেছে ধামরাই থানা পুলিশ।

ধামরাই থানা প্রশাসনের আয়োজনে ধামরাই উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সহযোগিতায় আজ রবিবার (২৪ নভেম্বর) সকালে ধামরাইয়ের কালামপুরে পথসভাটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, বেসরকারি এনজিও সজাগের পরিচালক আব্দুল মতিন, শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ছাত্রলীগ সভাপতি ও ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকারিয়া দিপু, ছাত্রলীগ নেতা ওয়াসিম, রবিন খান সহ স্থানীয় ব্যবসায়ীগণ।

ধামরাই থানার ওসি বলেন, এ বছর চাহিদার চেয়ে অনেক বেশী লবণ উৎপাদিত হয়েছে। দেশে লবণের কোন ঘাটতি নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য বেশী চাইলে ধামরাই থানা পুলিশকে অবহিত করুন।

জাকারিয়া দিপু বলেন, বাজার স্থিতিশীল রাখতে জনগণের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। দ্রব্যমূল্য বৃদ্ধির গুজব শুনে কেউ প্রয়োজনের অতিরিক্ত ক্রয় করে মজুত করবেন না এতে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। সঠিক মূল্যে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করুন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments