• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে পরিচ্ছন্নতা দিবস পালন

নভে. 23, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকা জেলার ধামরাই উপজেলায় “পরিচ্ছন্নতা দিবস” পালন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ প্রতিপাদ্যে আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় পল্লী বিদ্যুৎ সমিতি-৩ কার্যালয়ে পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কার্যালয়ের সামনে একটি র‍্যালিও অনুষ্ঠিত হয়।

ধামরাই পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম খালিদ মো. সালাউদ্দিন জোয়ারদার বলেন, সারাদেশের ন্যায় আমরা ধামরাই পল্লী বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে ঘরোয়াভাবে এই পরিচ্ছন্নতা দিবস পালন করেছি। এই ধরনের দিবস প্রতি মাসে পালন করা হবে।

তিনি আরো বলেন, আমরা যেমন আমাদের বাড়ির পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, ঠিক তেমনি আমাদের অফিসের পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো। পরিবেশ পরিচ্ছন্ন থাকলে সকল কর্মকর্তা কর্মচারিদোর মন মানসিকতাও ভালো থাকবে। মুজিব বর্ষ উপলক্ষে এটি হলো আমাদের অঙ্গকার।পরিচ্ছন্ন গ্রাম হবে, পরিচ্ছন্ন শহর এটাই হলো আমাদের প্রধান মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু র কন্যা শেখ হাসিনার অঙ্গকার।

পরিষ্কার পরিচ্ছন্নতা দিবসে আরো উপস্থিত ছিলেন ধামরাই পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর প্রকৌশলী আসিফ ইনতেসার, প্রকৌশলী মনির হোসেন প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments