• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জনকল্যানে নিভৃতে কাজ করে যাচ্ছে হাজী আ: রহিম কল্যান ট্রাষ্ট

নভে. 17, 2019

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:ফরিদপুরের চরভদ্রাসনে মানব কল্যানে নিভৃতে কাজ করে যাচ্ছে হাজী আ: রহিম কল্যান ট্রাষ্ট।আর এর কর্মতৎপরতায় অগ্রনী ভূমিকা পালন করছেন ট্রাষ্টের পরিচালক জাহাঙ্গীর কবীর।

এ ট্রাষ্টের লক্ষ্য অনুযায়ী প্রতি মাসে অসহায় ও দরিদ্র ব্যক্তি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তা করা হয়। সে লক্ষ্যে গত ১৫ ও ১৬ নভেম্বর চরভদ্রাসন ও ভাঙ্গা উপজেলার পাঁচ অসুস্থ ব্যক্তি ও দুটি মাদ্রাসায় ১ লক্ষ ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

এর মধ্যে চিকিৎসা খরচ বাবদ চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সরোয়ার হোসেন কে ৩০ হাজার,খানমাহমুদের ডাঙ্গী গ্রামের জবেদা বেগম কে ১০ হাজার,খালাশী ডাঙ্গী গ্রামের সোরাব খান কে ১০ হাজার,বালিয়া ডাঙ্গী গ্রামের আক্কাস মোল্যা কে ১৫ হাজার,ভাঙ্গা উপজেলার নও মুসলিম টিপু সুলতান কে ১০ হাজার ও উন্নয়ন কাজের জন্য চর সুলতানপুর কানাইরটেক জামে মসজিদে ২০ হাজার এবং ইন্তাজ মোল্যার ডাঙ্গী ভাঙ্গার মাথা জামে মসজিদে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবীরের পিতা হাজী আ: রহিম। অন্যান্যের মধ্যে ছিলেন জাহাঙ্গীর কবীর,মামুনুর রহমান,আ: কুদ্দুস বাদশা,মোজাফফর হোসেন জাফর,সাইদুর রহমান প্রমূখ।

প্রসঙ্গত আমেরিকা প্রবাসী আলমগীর কবীরের আর্থিক সহায়তা ও পৃষ্ঠপোষকতায় দীর্ঘ দিন ধরে মানব কল্যানে কাজ করে আসছে হাজী আ: রহিম কল্যান ট্রাষ্ট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.